ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ PM

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০৫:১২:৩৮ PM

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

সোমবার বিকেলে এ আদেশ দেন আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন 

এর আগে সোমবার দুপুরে এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষনা করেন। পাশাপাশি মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী— সেইসব বিষয়েও জানতে চান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর