বাংলাদেশ জাতীয় দল যখন ব্যস্ত থাকবে এশিয়া কাপের লড়াইয়ে, তখন দেশের মাটিতে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উৎসবে মাতবেন স্থানীয় ক্রিকেটাররা। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এনসিএল টি-টোয়েন্টির সূচি ঘোষণা করেছে বিসিবি।
রাজশাহীতে উদ্বোধনী দিনে সকাল সাড়ে ৯টার ম্যাচে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ঢাকা মেট্রো। বগুড়ার মাঠে একই দিন দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ সিলেট।
টুর্নামেন্টের প্রথম ৬ দিনের খেলা হবে রাজশাহী ও বগুড়ায়। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানেই হবে আসরের বাকি সব ম্যাচ।
৮ দল ও ৩২ ম্যাচের টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ হবে ২৮ সেপ্টেম্বর। পয়েন্ট টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ হবে ৩০ তারিখ দুপুর সাড়ে ১২টায়। একই দিন শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলবে বিকেল ৫টায়।
পরে এলিমিনেটর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ১ অক্টোবর বিকেল ৫টায়।
প্রায় তিন সপ্তাহের টুর্নামেন্টের পর্দা নামবে ৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৫টায়।
এনসিএল টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
|
|
তারিখ |
সময় |
ম্যাচ |
ভেন্যু |
|
|
১৪ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
রাজশাহী - ঢাকা মেট্রো |
রাজশাহী |
|
|
দুপুর ১:৩০ |
সিলেট - রংপুর |
বগুড়া |
|
|
|
১৫ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
খুলনা - চট্টগ্রাম |
রাজশাহী |
|
|
সকাল ৯:৩০ |
ঢাকা - বরিশাল |
বগুড়া |
|
|
|
১৬ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
রাজশাহী - খুলনা |
রাজশাহী |
|
|
দুপুর ১:৩০ |
ঢাকা - রংপুর |
বগুড়া |
|
|
|
১৭ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
ঢাকা মেট্রো - চট্টগ্রাম |
রাজশাহী |
|
|
সকাল ৯:৩০ |
সিলেট - বরিশাল |
বগুড়া |
|
|
|
১৮ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
ঢাকা মেট্রো - খুলনা |
রাজশাহী |
|
|
দুপুর ১:৩০ |
ঢাকা - সিলেট |
বগুড়া |
|
|
|
১৯ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
রাজশাহী - চট্টগ্রাম |
রাজশাহী |
|
|
সকাল ৯:৩০ |
রংপুর - বরিশাল |
বগুড়া |
|
|
|
২১ সেপ্টেম্বর |
সকাল ১০:০০ |
রাজশাহী - ঢাকা |
সিলেট |
|
|
দুপুর ২:০০ |
ঢাকা মেট্রো - সিলেট |
সিলেট |
|
|
|
২২ সেপ্টেম্বর |
দুপুর ২:০০ |
খুলনা - রংপুর |
সিলেট |
|
|
সকাল ১০:০০ |
চট্টগ্রাম - বরিশাল |
সিলেট |
|
|
|
২৩ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
রাজশাহী - সিলেট |
সিলেট |
|
|
দুপুর ১:৩০ |
ঢাকা – ঢাকা মেট্রো |
সিলেট |
|
|
|
২৪ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
খুলনা - বরিশাল |
সিলেট |
|
|
সকাল ৯.৩০ |
চট্টগ্রাম - রংপুর |
সিলেট |
|
|
|
২৫ সেপ্টেম্বর |
সকাল ১০:০০ |
রাজশাহী - রংপুর |
সিলেট |
|
|
দুপুর ২:০০ |
ঢাকা মেট্রো - বরিশাল |
সিলেট |
|
|
|
২৬ সেপ্টেম্বর |
দুপুর ২:০০ |
খুলনা – ঢাকা |
সিলেট |
|
|
সকাল ১০:০০ |
চট্টগ্রাম - সিলেট |
সিলেট |
|
|
|
২৭ সেপ্টেম্বর |
সকাল ৯:৩০ |
রাজশাহী - বরিশাল |
সিলেট |
|
|
দুপুর ১:৩০ |
ঢাকা মেট্রো - রংপুর |
সিলেট |
|
|
|
২৮ সেপ্টেম্বর |
দুপুর ১:৩০ |
খুলনা – সিলেট |
সিলেট |
|
|
সকাল ৯:৩০ |
চট্টগ্রাম – ঢাকা |
সিলেট |
|
|
|
৩০ সেপ্টেম্বর |
দুপুর ১২:৩০ |
এলিমিনেটর |
সিলেট |
|
|
বিকেল ৫:০০ |
কোয়ালিফায়ার ১ |
সিলেট |
|
|
|
১ অক্টোবর |
বিকেল ৫:০০ |
কোয়ালিফায়ার ২ |
সিলেট |
|
|
৩ অক্টোবর |
বিকেল ৫:০০ |
ফাইনাল |
সিলেট |
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








