সিলেটে এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত ৭৩ জন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪৫ AM

সিলেটে এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত ৭৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১০/২০২৫ ০৭:৫৫:১৯ PM

সিলেটে এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত ৭৩ জন


সিলেটে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২১ দিনে নতুন করে ৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ২৫ জন এবং হবিগঞ্জে ১৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন রোগী।

এদিকে, করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সর্বশেষ রবিবার সিলেট বিভাগে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। চলতি বছরে বিভাগে মোট ৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর