বিয়ানীবাজারে সীমান্তবর্তী দুবাগ ইউনিয়নের দুবাগ এলাকা থেকে দুইটি পিকআপ ভ্যানবর্তী কাট জব্দ করেছে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়ন।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান দুইটি জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত সীমান্তের বাংলাদেশের ৪ কিলোমিটার অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগে মালিকবিহীন অবস্থায় ১০৭ সিএফটি কাঠসহ দুইটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবি টহলদল মালিকবিহীন কাঠ ও পিকআপ ভ্যান জব্দ করে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








