দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় রেল লাইনের উপর থেকে মতিউর রহমান (২৬) নামে এক যুবকের মস্তক খন্ডিত লাশ উদ্ধার করেছে সিলেট রেলওয়ে থানা পুলিশ। মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার পানিছড়া এলাকার কুটি মিয়ার ছেলে।
বুধবার সকাল সাতটার দিকে সংবাদ পেয়ে তারা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ভোরে যেহেতু লাশ উদ্ধার হয়েছে গ্রাম থেকে সিলেট অভিমুখী উদয়ন ট্রেনের নিচে পড়ে যুবক কাঁটা পড়তে পারে।
পরিবার সূত্রে জানা যায়, সে আরও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে সর্বশেষ বুধবার রাতে উপশহর বোনের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসা হয় নি তার।
সিলেট রেলওয়ে থানার পুলিশ সুপার মো: শফিকুর রহমান নিশ্চিত করে বলেন, উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের কারণে মতিউর রহমান আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








