গোয়াইনঘাটে ভারতীয় মহিষের তাণ্ডবে আহত ১২, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২৮ PM

গোয়াইনঘাটে ভারতীয় মহিষের তাণ্ডবে আহত ১২, আতঙ্কে এলাকাবাসী

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৫ ০৭:৫৭:১৮ PM

গোয়াইনঘাটে ভারতীয় মহিষের তাণ্ডবে আহত ১২, আতঙ্কে এলাকাবাসী


গোয়াইনঘাটে অবৈধভাবে ভারত থেকে আসা চোরাই মহিষের আক্রমনে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নারী পুরুষসহ ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের  সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মহিষগুলো হাওরে বিচরন করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সকাল সাতটার দিকে উপজেলা সদর সংলগ্ন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্নানগর উত্তর কুটরঘাটের হাসিব মিয়ার বাড়িতে উঠে  তার স্ত্রী সুরতুন(৫৫) কে আক্রমন করে, মাকে রক্ষা করতে মেয়ে জেসমিন(৩০)এগিয়ে আসলে তিনিও গুরুতর আহত হন। পরে নয়ানগর গ্রামের ইমামউদ্দিন তাদের দেখতে গেলে  দুটি মহিষ তার উপর আক্রমন করে। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত  মহিষের আক্রমনে পুকাশ, হাতিরপাড়াসহ ৪ টি গ্রামের ১২ জন আহত হন। বিষয়টি উপজেলা প্রশাসন,থানাকে জনানো হলেও বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত  মহিষগুলোকে আটক না করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, সুফিয়ান (১৭ )গ্রাম লাফনাউট শিব্বির(৪২) গ্রাম উত্তর গ্রাম কুটর ঘাট, ইসরাক আলী(৩২) গঠাম কুটরঘাট,একই গ্রামের সুরতুন(৫৫),  তার মেয়ে জেসমিন (৩০))মুহিব(৪৫)গ্রাম পুকাশ, ইমরান (২৮) গ্রাম হাতির পাড়া তাদের সিলেটে রেফার করা হয়েছে।স্বাস্হ্য কমপ্লেক্সে  ভর্তি রয়েছেন নয়া নগর গ্রামের ইমাম উদ্দিন (৩৫) ১০ নং পশ্চিম  আলীর গাঁও ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মাসুক আহমদ।

তিনি বলেন, সকাল থেকে মহিষ আক্রমন করে ১২ জনকে আহত করেছে,আমরা ৯ জনকে সিলেটে পাঠিয়েছি। সংশ্লিষ্টদের জানানো হলেও মহিষগুলো আটকে কর না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মহিষগুলো কার জানতে চইলে তিনি বলেন বিছনাকান্দি থেকে শাহাব উদ্দিন তাকে ফোন দিয়ে বলেন তার কিছু মহিষ রাস্তায় ছিনতাই হয়েছে। এ ছাড়া এলাকায় গুঞ্জন রয়েছে চোরাই পথে আসা ভারতীয় মহিষ ছুটে গিয়ে পাগলের মত মানুষের  উপর আক্রমন করছে।

 এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ হয়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন আহতের খবর পেয়েছি, বিষয়টি বন বিভাগে জানানো হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর