বানিয়াচংয়ে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫১ AM

বানিয়াচংয়ে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৬:১৯:১১ PM

বানিয়াচংয়ে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা


হবিগঞ্জের বানিয়াচংয়ে মো. আব্দুল শহিদ (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪নং ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃত আব্দুল করিম উল্লাহর বড় ছেলে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্যানিংগঞ্জ বাজারে সবজি ব্যবসা করতেন আব্দুল শহিদ। সম্প্রতি ব্যবসায়িক লোকসান, ছেলে প্রবাসে পাঠানোর ব্যয় ও মেয়েদের বিয়ে দেওয়ার কারণে তিনি সাত থেকে আট লাখ টাকার ঋণে জড়িয়ে পড়েন। নিয়মিত সুদের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

পরিবারের সদস্যরা জানান, ভোরে পরিবারের অগোচরে বাড়ির আঙিনার একটি আমগাছে প্লাস্টিকের রশি বেঁধে আত্মহত্যা করেন শহিদ। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে আত্মহত্যা করেছেন মো. আব্দুল শহিদ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর