বিয়ানীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৭ PM

বিয়ানীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগ

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৭:৫২:০৭ PM

বিয়ানীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগ


বিয়ানীবাজারে আবারো এক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের খবরে থানায় স্বইচ্ছায় এসে নিজেদের নির্দোষ দাবী করেছেন তিন অভিযুক্ত। তাদের দাবী ঘটনাটি পূর্ব ঘটনার জের ধরে সাজানো। এব্যাপারে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন ভূক্তভোগী কিশোরীর বাবা। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওসিসিতে যাচ্ছেন বলেও জানান। ঘটনাটি বুধবার (২৩ অক্টোবর) উপজেলার মোল্লাপুর ইউপির পাতন উচপাড়া এলাকায় ঘটে।

বৃহস্পতিবার ভূক্তভোগী কিশোরী (১৩) দুপুরে জানায়, বুধবার পার্শ্ববর্তী বাড়িতে বিকালে বাবার মোবাইল চার্জ দিতে গেলে প্রতিবেশী তিনজন যুবক তাকে ধরে সিএনজি তুলে মোল্লাপুর ইউপির পাতন উচপাড়া থেকে ধরে বৈরাগীবাজার আব্দুল্লাহপুর পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে অজানা এক জায়গায় নিয়ে পরিচিত প্রতিবেশী তিনজন যুবক ও অপরিচিত আরেক যুবককে নিয়ে তাকে গণধর্ষন করে রাত দশটায় বাড়িতে দিয়ে যায় এবং ঘটনাটি প্রকাশ না করতে পাঁচশত টাকা দিয়ে শাসিয়ে যান।

ভূক্তভোগী কিশোরীর মা ও বাবা জানান, তারা সন্ধ্যার আগ থেকে মেয়েকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় অসহায়ের মতো আশেপাশে খুজে দেখেন। পরে রাত ১০টার দিকে মেয়ে বাড়িতে আসলে তাঁর শারীরিক অবস্থা দেখে প্রথমে হাসপাতালে যান পরে বিয়ানীবাজার থানায় মৌখিক অভিযোগ করেন। পুলিশ তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজের ওসিসিতে যাওয়ার পরামর্শ দেয়।

এদিকে, বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হওয়ার পর তিন অভিযুক্ত শাফায়েত (৩৮), আলম (৪০) ও জামিল (২৫) বৃহস্পতিবার দুপুরে থানায় স্বইচ্ছায় যান এবং নিজেদের নির্দোষ দাবী করে ঘটনাটি সাজানো বলে জানান। প্রতিবেদকের সাথে আলাপকালে তারা জানায়, পূর্ববর্তী বিরোধের জের ধরে ঘটনাটি অন্যের প্ররোচনায় সাজানো হয়েছে, তারাও সঠিক তদন্তের দাবী করেন।

স্থানীয় ইউপি সদস্য ছরওয়ার হোসেন বলেন, আগে থেকে তাদের বিরোধ চলছিলো। প্রথমে পারিবারিক বিরোধের কথা শুনলেও পরে ধর্ষণের অভিযোগ তিনি শুনেন। ঘটনাটির সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের কাছে দাবী জানান।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফউজ্জামানা জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তনাধীন। পুলিশ অবগত করার সাথে সাথে তিন অভিযুক্ত স্বইচ্ছায় থানায় এসেছেন। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর