কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা আজ সময়ের দাবি। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি মানুষ সমঅধিকারে অংশগ্রহণের সুযোগ পাবে, এবং রাষ্ট্র হবে জনগণের প্রকৃত সেবক। ধানের শীষে ভোট দেওয়া মানে শুধু একটি দলকে নয়, জনগণের অধিকার, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে ভোট দেওয়া। ধানের শীষ আজ জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতিশ্রুতি এবং জনগণের মুক্তির চাবিকাঠি।
শুক্রবার শাহ নিমাত্রা রঃ মাজার মসজিদে মাগরিবের নামাজ ও মাজার জিয়ারত শেষে ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম সেবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাজী হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, ফুলতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মবশ্বির আলী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক তফজুল আলী। এছাড়াও বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, ফুলতলায় ধানের শীষকে বিজয়ী করলে উন্নয়নের জন্য আপনাদের কারও দরজায় যেতে হবে না, আমি নিজেই আসব আপনাদের কাছে। আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা ও সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। তারেক রহমানের ৩১ দফা হলো জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও উন্নয়ন একসাথে প্রতিষ্ঠিত হবে।
উঠান বৈঠক শেষে ফুলতলা ইউনিয়নের বাজার-হাটে নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগে অংশ নেন। এসময় তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় নেতারা জানান, আজ মানুষ পরিবর্তন চায়, ন্যায় চায়, গণতন্ত্র চায়। শরিফুল হক সাজুর মতো যোগ্য ও সৎ নেতার নেতৃত্বে আমরা বিশ্বাস করি ফুলতলার মাটিতে আবারও গণতন্ত্রের পতাকা উড়বে। ধানের শীষ বিজয়ী হলে এই এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের চিত্র পাল্টে যাবে। এখন সময় ঐক্যবদ্ধ থাকার তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার।
শেষে শরিফুল হক সাজু বলেন, জনগণের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
আজকের সিলেট/এপি
সংবাদদাতা 








