যাদুকাটায় শ্রমিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৬ AM

যাদুকাটায় শ্রমিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০৩:৫৮:০২ PM

যাদুকাটায় শ্রমিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন


সুনামগঞ্জের যাদুকাটা নদীতে শ্রমিক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বালু শ্রমিকরা।

রোববার দুপুরে যাদুকাটা নদীর তীরে বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে উপস্থিত হন হাজারো বালু ও বারকি শ্রমিক।

এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আদালতের অনুমতিতে যাদুকাটা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন শুরু হয়। কিন্তু একটি প্রভাবশালী মহল মব কায়দায় পাড় কেটে বালু লুট করে। বালু শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন করলেও প্রশাসন নিরীহ শ্রমিকদের অভিযানের নামে হয়রানি করছে। কোনো কারণ ছাড়াই সাধারণ বালু শ্রমিকদের ধরে নিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করছে। এতে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

শ্রমিকরা জানান, যাদুকাটা নদীর ওপর অর্ধ-লক্ষাধিক শ্রমিক জীবন জীবিকা নির্বাহ করছেন। একটি চক্র নদীর বালু উত্তোলন বন্ধে পায়তারায় লিপ্ত রয়েছে। তাই নদীতে নির্বিঘ্নে বালু উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন শ্রমিক নেতারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— যাদুকাটা নদী তীরে বালু শ্রমিক সমিতির সভাপতি রমজান মিয়া, সহ সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, আতিকুল ইমলাম, মাসুক মিয়া।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর