মাত্র ২১ বছর বয়সে জীবনের অসংখ্য সম্ভাবনা নিয়ে যিনি এগিয়ে যাচ্ছিলেন, আকস্মিকভাবে তার জীবনপ্রদীপ নিভে গেছে। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি ছিলো প্রাণবন্ত, সৃজনশীল ও ইতিবাচক বার্তায় ভরপুর। নিজের প্রতিভা আর পরিশ্রমে খুব অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের দীপংকর দাশ দীপ।
এই অল্প বয়সেই তিনি অর্জন করেছিলেন অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। তার সহজ-সরল ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলী সকলের মন ছুঁয়ে গিয়েছিল। পরিবার ও বন্ধুদের কাছে তিনি ছিলেন আনন্দ ও আশার উৎস।
সোশ্যাল মিডিয়ায় ফেসবুক খললেই দেখা যেত মায়ের সাথে বিভিন্ন হাসিঠাট্টা আর বিনোদনের মধ্যদিয়ে শেষটা দেখা যেত। ছোট থেকে বুড়ো বয়সি মানুষ তার ভিডিও দেখে আনন্দময় মুহূর্ত কাটাতেন। সবার প্রিয় হয়ে উঠেছিলেন দীপ। সোশ্যাল মিডিয়া ভালোবাসার মানুষকে কাঁদিয়ে চলে গেলেন এই দুনিয়া ছেড়ে।
নিজের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার লক্ষ্যে তিনি সম্প্রতি উচ্চশিক্ষার জন্য গত ১৩ অক্টোবর মালেশিয়ায় পাড়ি জমান। সেখানে পড়ালেখার পাশাপাশি তিনি তার কন্টেন্ট তৈরির কাজও চালিয়ে যাচ্ছিলেন। সামনে ছিল সুন্দর ভবিষ্যতের হাতছানি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না।
এই অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা এখন গভীর শোকে মুহ্যমান। কাছের মানুষদের একা করে চলে গেছেন বলে সবাই সোশ্যাল মিডিয়ায় ফেসবেকে পোস্ট করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে অসংখ্য বার্তা পোস্ট করেছেন। সবাই তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করছেন।
এই তরুণের অকাল প্রয়াণ আমাদের মনে করিয়ে দেয় যে, জীবন কতটা অনিশ্চিত এবং প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান।
আজকের সিলেট/এপি
বিশেষ প্রতিবেদক 








