রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

একটি রাজনৈতিক দল চাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন হোক : সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০১:১৭:১৯ অপরাহ্ন

একটি রাজনৈতিক দল চাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন হোক : সাদিক কায়েম

ছবি : মোঃ সোহেল মিয়া


ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিজেদেরকে বড় দাবি করা একটি রাজনৈতিক দল চাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন হোক। তারা বিগত ফ্যাসিবাদী কাঠামো রেখে দিতে চায়।

শনিবার সকালে সিলেট সফরের শুরুকেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা।  জনগণ চাইলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর