হবিগঞ্জে মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০০ PM

হবিগঞ্জে মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০২:০৩:১২ PM

হবিগঞ্জে মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২


হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম ও সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। আশরাফুলের বাড়ি সিলেটে ও লিটন গাজীর বাড়ি কিশোরগঞ্জে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সবজিবোঝাই একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশরাফুল মারা যান। গুরুতর আহত লিটন গাজীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই তমাল সরকারের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর