খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২০ AM

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৫:৩২:০৪ PM

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল


বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আলতাফ হোসেন দোয়া পরিচালনা করে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন। মাহফিলে অংশ নেওয়া মুসল্লিরাও তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

দোয়া অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রাজা, মৃদুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের জাহিদুল ইসলাম মুন্না, আফনান আবেদীন, আবু ফাহিম ইমন, কলেজ ছাত্রদলের সুজেল আহমদ, হাফিজুর রহমান তামিম, আলমাছ হোসেন এবং পৌর ও উপজেলা ছাত্রদলের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম। দোয়া শেষে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ শিরণী বিতরণ করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর