দুই দিনে মনোনয়ন নিলেন ১৪৯ প্রার্থী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ AM

শাকসু নির্বাচন

দুই দিনে মনোনয়ন নিলেন ১৪৯ প্রার্থী

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৭:০৮:১০ PM

দুই দিনে মনোনয়ন নিলেন ১৪৯ প্রার্থী


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে দুইদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪৯ জন। তারমধ্যে কেন্দ্রীয় সংসদে ৮৪ জন এবং হল সংসদে ৬৫ জন। হল সংসদের মধ্যে ছেলেদের হলে ৪৭ জন ও মেয়েদের হলে ১৮ জন।

বুধবার সন্ধ্যায় শাকসু নির্বাচন কমিশনের মিডিয়া মুখপাত্র অধ্যাপক ড.নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুইদিনে ১৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল বিকেল তিনটা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া। মনোনয়ন বিতরণের শেষ দিন বৃহস্পতিবার।

এর আগে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রথমদিনে মনোনয়ন সংগ্রহ করেন ৪৬জন। তারমধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬জন ও হল সংসদে ২০জন। 

এর আগে গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছয়টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও তালিকাভুক্ত করা হয়েছে। ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন। তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর