বিয়ানীবাজারে আইফোন ছিনতাইকে কেন্দ্র করে যুবক খুন
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৫ PM

বিয়ানীবাজারে আইফোন ছিনতাইকে কেন্দ্র করে যুবক খুন

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৫:৪১:৫১ PM

বিয়ানীবাজারে আইফোন ছিনতাইকে কেন্দ্র করে যুবক খুন


বিয়ানীবাজারে আইফোন ছিনতাইকে কেন্দ্র করে ইমন আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত ইমন আহমদ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামের একটি মৎস্য আড়তের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইমন আহমদ একটি আইফোন ব্যবহার করতেন এবং ওই ফোনের প্রতি আশরাফুলের দীর্ঘদিনের লোভ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোন ছিনতাইকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনা তদন্তে একজনকে আটক করা হয়েছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর