আগুনে পুড়ে ছাই মা-মেয়ের পোল্যান্ড যাওয়ার স্বপ্ন
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৯ PM

আগুনে পুড়ে ছাই মা-মেয়ের পোল্যান্ড যাওয়ার স্বপ্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৭:৫৬:৪৬ AM

আগুনে পুড়ে ছাই মা-মেয়ের পোল্যান্ড যাওয়ার স্বপ্ন


হবিগঞ্জের মাধবপুরের রুবি রায় (৪০) ও তার মেয়ে ভিয়াংকা রায়ের (১৭) পোল্যান্ড যাওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নিহত রুবি রায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসি প্রকৌশলী উত্তম কুমার রায়ের স্ত্রী। মা ও মেয়ের শেষকৃত্ত করতে প্রবাসী উত্তম রায় দেশে এসেছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার বেইলী রোডে কাচ্ছি ভাইয়ে অগ্নিকান্ডের ঘটনায় মা-মেয়ে নিহত হন।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা মেয়ের লাশ পরিবারের পক্ষ থেকে শনাক্ত করা হয়েছে। আগুনের ধোয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

উত্তম রায়ের ভাগনে অয়ন রায় মা-মেয়ের মৃত্যু নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাতে মালিবাগ বাসা থেকে মা মেয়ে বেইলি রোডে গিয়েছিলেন কাচ্ছি ভাইয়ে খেতে। খাবার শেষে মা মেয়ে আপন ঠিকানায় ফিরে আসার কথা। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। আগুনে পুড়ে তাদের স্বপ্ন ছাই করে দিয়েছে।

উত্তম কুমার রায়ের ভাই বিষ্ণু রায় জানান, পোল্যান্ডের কুরিয়ার হুন্দাই কোম্পানীতে চাকরিকালীন সময়ে ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সাথে পরিচয় সূত্রে ১৯৯৬ সালে উত্তম ও রুবি বিবাহবন্ধনে আবদ্ধ হয়।  উত্তম কুমার রায় পোল্যান্ড চলে যাওয়ার পর রুবি রায় তার মেয়ে ভিয়াংকা রায়কে নিয়ে ঢাকার মালিবাগে বসবাস করতেন। ভিয়াংকা রায় ঢাকায় এ লেভেলে পড়াশুনা করতেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা বেইলি রোডে কাচ্চি ভাইয়ে রাতের খাবার খেতে যান তারা। খাবার শেষে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু কাচ্চি ভাইয়ে অগ্নিকান্ডে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত রুবি রায় ও মেয়ে ভিয়াংকা রায় উত্তম রায়ের কাছে পোল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন আগুনে পুড়ে  গেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর