জৈন্তাপুরে ব্রিজের পাশে যুবকের লাশ উদ্ধার
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৭ PM

জৈন্তাপুরে ব্রিজের পাশে যুবকের লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ১০:৫০:১০ AM

জৈন্তাপুরে ব্রিজের পাশে যুবকের লাশ উদ্ধার


জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল ব্রিজ এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক জামাল আহমদ (৩০) জৈন্তাপুর ইউনিয়নের যদু মিয়ার পুত্র। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে জামাল আহমদ বাড়ি থেকে বের হন। পরে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা চাঙ্গীল ব্রিজের দক্ষিণ পাশে ভাঙা রাস্তার অংশের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, চাঙ্গীল ব্রিজের রাস্তার উভয় পাশ ভাঙা থাকায়,জাফলংগামী কোনো অজ্ঞাত গাড়ি দুর্ঘটনা এড়াতে গিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে পারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাইওয়ে পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর