উন্নয়নের ক্ষেত্রে মা-বাবার মতো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৯ PM

উন্নয়নের ক্ষেত্রে মা-বাবার মতো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ১২:৩০:২৮ PM

উন্নয়নের ক্ষেত্রে মা-বাবার মতো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সোনার বাংলাকে শিক্ষার আলোয় আলোকিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবা-মা মতো দায়িত্ব পালন করে চলেছেন। অনেক মা-বাবা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে হিমশিম খেতে হয়েছে, শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিনেই উৎসমুখর পরিবেশে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধনা সভায় উপরোক্ত গুলো বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সিলেটের ওসমানীনগরে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের প্রবাসী প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ সামছুর রহমানের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় স্থানীয় কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনহার আলীর সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান , দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারন সম্পাদক  মলয় চক্রবর্তী, সদস্য হারুন রশিদ,মতিন জাগিরদার, জুবায়ের আহমদ শাহিন সহ আরো অনেকেই।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর