বিশ্বনাথে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৯ PM

বিশ্বনাথে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৯:৫০:৫১ AM

বিশ্বনাথে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার


বিশ্বনাথে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষার্থী চারিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার এলাকার একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের ট্যাগ অফিসার যাদব আচার্য্য জানান, ‘আজ পরীক্ষার বিষয় ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী হাতে লেখা কাগজ দেখে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় সিলেট মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহকারী প্রোগ্রাম অফিসার সুভাস চন্দ্র দাস তাকে আটক করেন। পরে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাকে ১ বছরের জন্যে বহিষ্কার করা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর