শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা শাকসু নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
রোববার শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়।’
শাকসু নির্বাচন স্থগিতের রিটের খবর পেয়ে শিক্ষার্থীরা বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হন এবং পরবর্তীতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ২০ তারিখেই নির্বাচনের দাবি জানান।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








