ওসমানী মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপিত
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ PM

ওসমানী মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৪:৫৬:৪২ PM

ওসমানী মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপিত


নানা আয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা।  

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পুরোহিতদের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবীর কাছে আশীর্বাদ কামনার মধ্য দিয়ে সম্পন্ন হয় মূল পূজা। দুপুর ১টায় বিতরণ করা হয় প্রসাদ। আর সন্ধ্যা ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মধুসুদন সাহা। উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পূজারীবৃন্দ কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, সভাপতি অধ্যাপক ডাঃ পঙ্কজ পাল, সাধারণ সম্পাদক জয় শংকর রায় চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক ডাঃ ধ্রুব দাষ, সহ-সভাপতি অধ্যাপক ডাঃ সুস্মিতা রায়।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর