সিলেটে কাল আসছেন নির্বাচিত ভিপি-জিএস
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৬ PM

ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর

সিলেটে কাল আসছেন নির্বাচিত ভিপি-জিএস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৬ ০৯:৪০:২৪ PM

সিলেটে কাল আসছেন নির্বাচিত ভিপি-জিএস


গণভোটে ‘হ্যাঁ' এর পক্ষে প্রচারণায় ,ঐক্যবদ্ধ ছাত্রসংসদ, এর উদ্যোগে ,হ্যাঁ এর পক্ষে গণজমায়েত, কর্মসূচির আয়োজন করা হয়েছে সিলেটে।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

গণজমায়েতে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ভিপি-জিএস সহ বিভিন্ন শ্রেণির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রশিবির, সিলেট মহানগর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক এনামুল ইসলাম এনাম।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর