সিলেটের সর্বজন পরিচিত সামাজিক সংগঠন দক্ষিণ সুরমা ফাউন্ডেশন কতৃক লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সভাপতি হাফিজ জিল্লুর রহমান সংবর্ধিত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে হাফিজ জিল্লুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু,জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ,দক্ষিণ সুরমা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মইনুল হক মুরাদ,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, লালাবাজার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমিনুর রহমান চৌধুরী শিফতা,বিএনপি নেতা জাহির আলী,আব্দুল হক,বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা রুহুল আমিন, সাবেক মেম্বার জয়নাল আহমদ,বিশিষ্ট রাজনীতিবিদ শামসুজ্জামান হেলাল, ফরিদপুর যুব সংঘের উপদেষ্টা আব্দুল আমিন,সভাপতি শাহনুর আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু সাইদ তোফায়েল,সমাজকর্মী আব্দুশ শহীদ,মাহবুব আহমদ।
এসময় সংবর্ধিত হাফিজ জিল্লুর রহমানকে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








