জৈন্তাপুরে গভীর রাতে চলছে টিলা কাটা, দুই লক্ষ টাকা জরিমানা
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৩ PM

জৈন্তাপুরে গভীর রাতে চলছে টিলা কাটা, দুই লক্ষ টাকা জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ১১:৩৩:১১ AM

জৈন্তাপুরে গভীর রাতে চলছে টিলা কাটা, দুই লক্ষ টাকা জরিমানা


জৈন্তাপুরে টিলা কেটে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার গভীর রাত দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গভীর রাতে টিলা কাটার খবর পেয়ে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এসময় অবৈধভাবে টিলা কাটা অবস্থায় এক ব্যক্তিকে ব্যক্তিকে আটক করেন তিনি। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়েছে।  জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অনুযায়ি শাস্তি ও জমিমানা প্রদান করা হচ্ছে। অবৈধ মাটি কাটা, পাহাড় ও টিলা কর্তন, বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং অভিযান অব্যাহত থাকবে। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর