আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে : ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ AM

সিলেটে জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে : ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ১২:৩২:২৬ AM

আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে : ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় সিলেটের উপাচার্য অধ্যাপক ড.এ এম.সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, মানুষের কল্যাণে সকলকে নিবেদিত হতে হবে। সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শত কর্ম ব্যস্ততার মধ্যেও লেখক-গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার সৃজনশীল ও সৃষ্টিশীল জগতকে তিনি ছাড়তে পারেননি। তাঁর এই বইতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন কর্ম মানুষের অনুকরণীয় হয়ে থাকবে, এছাড়া সমসাময়িক ভাবনা বইতে সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে, তেমনি সমাজ বাস্তবতার দুর্দান্ত ছবি এঁকেছেন তিনি। এই বইগুলি লেখককে আজীবন বাঁচিয়ে রাখবে।

তিনি শুক্রবার বিকালে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড এর ডিজিএম লেখক– গবেষক মোহাম্মদ জসীম উদ্দিনের লেখা ছোটদের মোহাম্মদ (সা:), সমসাময়িক ভাবনা,হৃদয়ের কথন এই ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও খলিলুর রহমানের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.মো.মোজাম্মেল হক।

অনুষ্টানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেট এর বাংলা বিভাগের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো: আলমগীর হোসাইন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- প্রকাশক হাকালুকি প্রকাশন এর স্বত্বাধিকারী লুৎফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, লেখক-গবেষক ও ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম(প্রশাসন)ও তিনটি বইয়ের লেখক মোহাম্মদ জসীম উদ্দিন খন্দকার, সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, চট্টগ্রাম সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষ, আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বাসস সিলেট এর ব্যুরো প্রধান গল্পকার সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, কবি সাংবাদিক মুহিত চৌধুরী, সাংবাদিক হাজী এম আহমদ আলী, সাংবাদিক কবি আহমাদ সেলিম, সাংবাদিক গুলজার আহমদ হেলাল প্রমুখ । 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড জামে মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেন। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর