মধ্যনগরে দুপক্ষের সংঘর্ষে একাধিক আহত
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ AM

মধ্যনগরে দুপক্ষের সংঘর্ষে একাধিক আহত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ০৪:৪১:৩৯ PM

মধ্যনগরে দুপক্ষের সংঘর্ষে একাধিক আহত


সুনামগঞ্জের মধ্যনগরে পূর্বশত্রুতার জেরে  দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ উভয় পক্ষেই আহত হয়েছেন একাধিক। আহতরা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের ঘটনায় উপজেলার চামরদানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জলুষা ও আমজোড়া গ্রামের উজ্জ্বল ঘং ও স্থানীয় আরেকটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে অন্তত ৫-৭জন আহত রয়েছে বলে জানিয়েছেন মধ্যনগর থানা পুলিশ।এরমধ্যে চামরদানী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যও আহত রয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন গণমাধ্যমকে জানান পূর্বশত্রুতার জেরে আজ এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।খবরপেয়ে মধ্যনগর থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং উভয় পক্ষের প্রায় ৭জন আহত রয়েছে।এখন পর্যন্ত কোন মামলা হয়নি। 

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর