শাবিপ্রবির জ্বালানি সাশ্রয়ে আজ থেকেই অফিস কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৪ AM

শাবিপ্রবির জ্বালানি সাশ্রয়ে আজ থেকেই অফিস কার্যক্রম বন্ধ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৩:৩৮:০৪ PM

শাবিপ্রবির জ্বালানি সাশ্রয়ে আজ থেকেই অফিস কার্যক্রম বন্ধ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকেই বন্ধ থাকবে অফিস কার্যক্রম। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ছুটি ঘোষণা করায় ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণী কার্যক্রম, অফিস ও পূর্ব নির্ধারিত সভাসমূহ বন্ধ থাকবে।

শাবিপ্রবির একাডেমিক ক্যালেন্ডার মোতাবেক গতকাল ৮ মার্চ ক্লাস পরীক্ষার ছুটি শুরু হয়েছে। ১১ মার্চ থেকে অফিস ছুটি শুরু হলেও সরকারের প্রজ্ঞাপনের পর এগিয়ে আনলো বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর