আমিরাতে মোহাম্মদ নাসির রিয়েল এস্টেটের সৌজন্যে ইফতার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩১ AM

আজমানে ২০১২ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে

আমিরাতে মোহাম্মদ নাসির রিয়েল এস্টেটের সৌজন্যে ইফতার

প্রবাস জীবন ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০২:১৪:১২ AM

আমিরাতে মোহাম্মদ নাসির রিয়েল এস্টেটের সৌজন্যে ইফতার

ছবিঃ আজকের সিলেট


রমজান মাসে মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ আমাদের রিজিকেও বরকত দেবেন। রমজানে আমরা সকলে ব্যয় ও খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের পাশে দাঁড়ানো উচিত। সংযম ও সাধনার মাস হলো পবিত্র রমজান। আত্মশুদ্ধি অর্জন, ঈমান-আমল ও প্রতিটি ইবাদতের সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয় এই রমজান মাসে। 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী প্রতিষ্ঠান মোহাম্মদ নাসির রিয়েল এস্টেট এর সৌজন্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। 

শুক্রবার (১৩ই মার্চ) প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মোহাম্মদ নাসিরুল হকের আজমান নোয়াইমা এলাকার নিজস্ব বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, প্রবাসী শ্রমিক সহ আরো অনেকেই৷ 

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও মোহাম্মদ নাসির রিয়েল  এস্টেট এর পক্ষ থেকে আজমান নাইমিয়া এলাকায় প্রতিদিন ১০০ বিভিন্ন দেশী শ্রমিকদের মাঝে ইফতার বিতরন করা হয়। এছাড়া এই প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে দেশেও গরীব অসহায় মানুষদের কল্যাণে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

UAE

সিলেটজুড়ে


মহানগর