বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে শোকজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ AM

বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে শোকজ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ১০:৪৯:১৭ AM

বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে শোকজ


বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মঙ্গলবার শোকজের চিঠি দেওয়া হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানিমূলক বক্তব্য প্রদান করে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন।

এর মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জারি করা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।

এছাড়া, আপনি এমন কার্যকলাপের মাধ্যমে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ২ (চ) (২)-এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের সামিল।

এমতাবস্থায়, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচারকদের লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর