হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২১ AM

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৯:১৭:৩০ PM

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্য রাখছেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা


সিলেটের কোনপানীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলনে জীতেন্দ্র বিশ্বাস কে সভাপতি ও বঙ্কবিহারী নাথ কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।

কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক  কৃপেশ পাল, বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ অর্থ সম্পাদক হারাধন দাস প্রভাস,পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মিথিল পাল প্রান্ত,জেল সদস্য স্বপন তালুকদার সহ কোম্পানীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন নরেশ চন্দ্র দাস।

সম্মেলনে ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলরদের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর