শাল্লায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ PM

শাল্লায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০১:৪৬:০৫ PM

শাল্লায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


সুনামগঞ্জের শাল্লায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে শাল্লা উপজেলার ৩০টি সমবায় সমিতির মধ্যে বিভিন্ন প্রজাতির ৩০০টি চারাগাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায় ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুহিত। উপস্থিত ছিলেন ৪নং শাল্লা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতাপপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিত্যানন্দ দাস।

পরে অতিথিরা কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের মধ্যে চারা বিতরণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর