ঈদের ছুটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় শহরের শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের বাস।
শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে আগামী বছর থেকে ঈদুল ফিতরের ছুটিতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ফলে শিক্ষার্থীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবে।
তিনি বলেন, ঈদের সময় সবাই নিজ নিজ বাড়িতে ফিরতে চায়। এ সময় দেশে যানবাহনের তীব্র সংকট দেখা দেয়। অনেক ক্ষেত্রে পরিবহন সিন্ডিকেট অতিরিক্ত ভাড়া আদায় করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তখন নানা ভোগান্তির মুখে পড়তে হয়।
আজকের সিলেট/ডি/এসটি
শাবি প্রতিনিধি 








