সংসদে বিরোধীদলীয় নারী এমপিদের পোশাক নিয়ে কটাক্ষ, ইবিতে বিক্ষোভ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৯ PM

সংসদে বিরোধীদলীয় নারী এমপিদের পোশাক নিয়ে কটাক্ষ, ইবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০২:৪৭:১৭ PM

সংসদে বিরোধীদলীয় নারী এমপিদের পোশাক নিয়ে কটাক্ষ, ইবিতে বিক্ষোভ


বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ এবং দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুড়ে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও ইবি শাখার সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি সহ প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভে “হিজাব, নিকাব, পর্দা আমার মায়ের মর্যাদা, ‘হিজাব নিয়ে বিদ্বেষ রুখে দাও বাংলাদেশ, ‘বিএনপির অনেক গুণ, ১০০ দিনে ৬০০ খুন, ‘ধর্ষক আর চাঁদাবাজ, মিলেমিশে একাকার” ইত্যাদি স্লোগান দেয় শিবিরের নেতা-কর্মীরা।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও ইবি শাখা সভাপতি ইউসুফ আলী বলেন, ‘গতদিন সংসদের মধ্যে মনিরুল হক চৌধুরী হিজাব ও মা-বোনদেরকে নিয়ে কটূক্তি করেছে। নেকাবের ভিতরে স্ত্রী বদল করা যায়, এই কথা বলে তিনি দেশের নারী, মা ও বোনদের ইজ্জত নিয়ে কথা বলেছেন। এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে অতিসত্বর দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়াও বিএনপির সাংসদরা টেবিল চাপড়িয়ে সমর্থন জানিয়েছে, সুতরাং সংসদ থেকে ক্ষমার আইন পাস করতে হবে।’

এছাড়াও তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ইসলাম বিদ্বেষীতার মহোৎসব চলছে। যারা এদেশের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের অন্তরে আঘাত হানবে তাদের বিরুদ্ধে সংসদে একটি স্থায়ী আইন পাস করতে হবে। আমাদের কাছে মনে হয় এটা বিএনপির অভ্যন্তরীণ দলীয় সিদ্ধান্ত যে যারা বেশি ইসলাম বিদ্বেষীতা ছড়াবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যদি এটা তাদের দলীয় সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে ইসলামপ্রিয় তাওহীদী জনতা এই ইসলাম বিদ্বেষীদেরকে এদেশ থেকে উচ্ছেদ করতে বাধ্য হবে।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর