শাবিপ্রবির উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে: আরিফুল হক চৌধুরী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৯ PM

শাবিপ্রবির উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে: আরিফুল হক চৌধুরী

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০২:৫৭:০৮ PM

শাবিপ্রবির উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে: আরিফুল হক চৌধুরী


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘আজ যারা নিজেদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, তোমরা নিঃসন্দেহে ভাগ্যবান। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে দেশের সেরা শিক্ষাবিদ, চিকিৎসক, গবেষক এবং জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে।’

তিনি আরো বলেন,‘শাবিপ্রবির সামগ্রিক উন্নয়নের ব্যাপারে বর্তমান সরকার আন্তরিক। শিক্ষার্থীরা যাতে সুস্থ ও নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে, আবাসন সুবিধা পায় এবং মানসম্মত খাবার নিশ্চিত হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এসব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তার প্রয়োজন হলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন। নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর