সিলেটে হামের লক্ষণ নিয়ে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৭ PM

সিলেটে হামের লক্ষণ নিয়ে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৩:৪৯:৫৬ PM

সিলেটে হামের লক্ষণ নিয়ে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে বা রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়াল।

মারা যাওয়া ফারিয়ান সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা পাভেলের ছেলে। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এদিকে হাম নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া একই সময়ে হামের সন্দেহভাজন আরও ৫৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৩৭৮ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর