সিলেটে ছাত্রলীগের মিছিল: ৫১ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৭
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৪ PM

সিলেটে ছাত্রলীগের মিছিল: ৫১ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৭

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৭:২১:১৯ PM

সিলেটে ছাত্রলীগের মিছিল: ৫১ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৭


সিলেট নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনার ৫১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে; যাদের মধ্যে গ্রেপ্তার সাতজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন সোমবার।

এর আগে শুক্রবার মিছিলের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সুবাস চন্দ্র দাস (৩২), মো শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), মুয়াদ আহমদ মাহিব (২৪), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মো. সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল। তারা ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী বলে জানা গেছে।

মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারদের মধ্যে তিনজন পুলিশের করা মামলায় এজাহারভুক্ত এবং বাকি চারজন সন্দেহভাজন আসামি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, শুক্রবার ভোরের দিকে নগরীর টিবি গেইট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল করে। এতে ২৫ থেকে ৩০ জন অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় রাতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার মনজুরুল আলম।

আসামিরা হলেন- সৈয়দ সোহাগ (২৬), সৈয়দ সবুজ (৩৫), আহমেদ উদ্দিন সাজন (২৮), আসিফ শাহী (৩০), ফয়সল (২৯), মো. শাহ নূর আলী (৪০), আবির হোসেন (২০), রায়হান আহমদ (২১), রনি (২৪), শাকিল (২০), সুবাশ দাশ, নব মুসলিম (ওরফে আব্দুল্লাহ্) (২৮), কুদ্দুস মিয়া (২৮), ইয়াসিন (২২), রুহান হোসেন (২৫), জাহান চৌধুরী (২৯), রুমায়েল আহমদ (২৮), আকিব আহমদ (২৭), রায়হান খান রুহান (২৮), অনিক অন্ত (২৮), সাদিক আহমদ (২৮), সাগর (২৬), রাসেদুল ইসলাম (২৬), মিজানুর রহমান (২৯), রিয়াজ আহমদ (৩০), শোয়েব আহমেদ (৩০), রবিন মিয়া (২৮)। বাকিরা অজ্ঞাত পরিচয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর