জৈন্তাপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা পালিত হয়।ধারাবাহিক ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভক্তদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা, সমবেত কীর্তন, হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই রথযাত্রা অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা প্রদান করেন।
জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা পালিত সিলেটের জৈন্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা সদরের শ্রী শ্রী হরেকৃঞ্চ নামহট্র সংঘ ও লামাপাড়া মহাপ্রভুর আখড়া থেকে এক বিশাল রথযাত্রা বের করা হয়।
এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তরা অংশগ্রহণ করেন।
উৎসবে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পারিক শ্রদ্ধাবোধ ও মানব সেবার চেতনাই রথযাত্রা মহোৎসবের মূল শিক্ষা। ধর্মীয় উৎসব কেবল মাত্র একটি সম্প্রদায়ের নয়, এটি সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও সৌহার্দের বন্ধন আরও সুদৃঢ় করে । জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের সহনশীলতা, নৈতিকতা ও মানব কল্যাণের বার্তা বহন করে।
আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা।
এদিকে রথযাত্রার পুরো আনুষ্ঠানিকতায় ছিলেন জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব, সহ-সভাপতি নান্টু ধর,সাবেক সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, লামাপাড়া গৌরাঙ্গ মহাপ্রভু আখড়ার সভাপতি শ্যামল পুরকায়স্থ, শ্রী শ্রী হরেকৃঞ্চ নামহট্র সংঘের সভাপতি নদিয়া গৌরহরি দাস , সহ-সভাপতি হৃদয় বল্লব দাস, সাধারণ সম্পাদক পান্ডব মাদব দাস, দীপক চন্দ্র দে প্রমুখ।
আজকের সিলেট/এপি









