অভিষেকে ব্যাট-বলে ছাপ রাখতে পারলেন না রিপন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৯ PM

অভিষেকে ব্যাট-বলে ছাপ রাখতে পারলেন না রিপন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ১০:২২:৫০ AM

অভিষেকে ব্যাট-বলে ছাপ রাখতে পারলেন না রিপন


লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো ক্যাপসের হয়ে অভিষেকটা স্মরণীয় হলো না বাংলাদেশের পেসার রিপন মণ্ডলের। ব্যাট ও বল দুই বিভাগেই নিজেকে মেলে ধরার সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। বল হাতে ছিলেন খরুচে। অন্যদিকে ব্যাট হাতে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

শনিবার গল গ্যালান্টসের বিপক্ষে নতুন বলে আক্রমণে এসে রিপন ২ ওভারে ৩৪ রান খরচা করেন। দুই স্পেলেই দুই ওভার বোলিং করে ১৭ রান করে দিলেও উইকেটের দেখা পাননি এই ডানহাতি পেসার। তার খরুচে বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে গল ৬ উইকেটে তোলে ২০১ রানের বড় সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয় কলম্বো। ইনিংসের একেবারে শেষ দিকে ব্যাট হাতে নামা রিপন ৪ বলে ৫ রান করেন। একটি চারও মারেন তিনি। তবে শেষ ব্যাটার হিসেবে রানআউট হয়ে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ১৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কলম্বোকে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর