ধান কাটার সময় ধানক্ষেতে অজগর, নিরাপদে উদ্ধার
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ PM

ধান কাটার সময় ধানক্ষেতে অজগর, নিরাপদে উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১০:৫৬:৪৬ AM

ধান কাটার সময় ধানক্ষেতে অজগর, নিরাপদে উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান কাটার সময় একটি অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ধানক্ষেত থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকার একটি ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই সময় আউশধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ ধানক্ষেতে অজগরটি দেখতে পেয়ে ভয়ে তারা কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, উদ্ধার করা অজগরটি বনে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর