কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে শ্রমিক নিহত, আহত ৩
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ PM

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে শ্রমিক নিহত, আহত ৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১১:২২:৫৭ AM

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে শ্রমিক নিহত, আহত ৩


মৌলভীবাজারের কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে উসমান মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামের ৪ জন শ্রমিক ইট ভাঙার কাজে বুধবার ভোরে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে আসেন। কাজ শেষে শ্রমিকরা ওই দিন বেলা ১টায় ইট ভাঙার গাড়ি দিয়ে নিজ গ্রাম আশিঘরের উদ্দ্যেশ্য রওয়ানা দেন। এ সময় ভাটেরার খারপাড়া গ্রামের প্রবেশ মুখে ইট ভাঙার গাড়ির মাঝখানের এক্সেল ভেঙে উল্টে যায়। তখন শ্রমিক উসমান মিয়া গাড়ির নিচে পড়ে যান এবং তার মাথা থেঁতলে যায়।

তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্য আরও তিনজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি বলেন, নিহত উসমান মিয়া ইটভাঙ্গার শ্রমিকের কাজ করতেন, ইটের গাড়ি উল্টে তিনি নিহত হয়েছেন। তার বাড়ি-ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামে। তার লাশ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর