রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছে ইসি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ PM

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছে ইসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১১:৪৬:১১ AM

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছে ইসি


নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা বঙ্গভবনে যাবেন। নতুন রাষ্ট্রপতির সঙ্গে দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ। 

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি এই সাক্ষাতে থাকছেন না। বাকি নির্বাচন কমিশনাররা সিইসির সঙ্গে বঙ্গভবনে যাবেন। ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশনের সঙ্গে এটিই তার প্রথম সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর