সুনামগঞ্জের ধর্মপাশায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। ওই নেতার নাম আলআমিন আহমেদ। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
রোববার রাতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের সাক্ষরিত প্যাডে তাকে বহিষ্কারের করা হয়।
এতে বলা হয়- দলীয় শৃংঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন আহমেদ কে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে ডামি তামাশা নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। স্থায়ী ভাবে বহিষ্কার এর জন্য জেলা ছাত্রদলের সদস্য সচিব এর কাছে সুপারিশ পেরণ করা হলো।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের কেটলি প্রতিকে কাজ করায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।
আজকের সিলেট/সংবাদদাতা/এসটি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








