সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে সিলেটে মানববন্ধন, জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ PM

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে সিলেটে মানববন্ধন, জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৭:৩৬:৩১ PM

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে সিলেটে মানববন্ধন, জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি


চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তার মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভক্তরা। রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি তোলেন সালমানভক্তরা। এতে সিলেটের পাশাপাশি ঢাকা থেকে আসা অনেক ভক্তও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—এ বিষয়টি এখন ‘দিবালোকের মতো স্পষ্ট’। তারা এ ঘটনায় সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনসহ জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান।

মানববন্ধনের আগে রবিবার দুপুরে ভক্তরা নগরের দাঁড়িয়াপাড়ায় সালমান শাহর বাসায় যান। সেখানে তারা সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর