যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা শুক্রবার
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ AM

যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১২:০৫:১৬ AM

যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা শুক্রবার


বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সভায় জেলার সবকটি উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভা শুরুর অন্তত ১৫ মিনিট আগে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে হবে। বিশেষ এই বর্ধিত সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিসহ সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। প্রয়োজনীয় সিদ্ধান্ত সবার সম্মতিক্রমে গ্রহণ করা হতে পারে।

এছাড়া প্রত্যেক উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিজ নিজ উপজেলার সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সভায় উপস্থিত হতে বলা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, চলমান সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলার সকল উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন এবং সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী বিশেষ গুরুত্বপূর্ণ এ বর্ধিত সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর