ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দ্বিতীয় বিয়ে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ PM

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দ্বিতীয় বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৯:০৫:২৯ AM

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দ্বিতীয় বিয়ে


পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ধনকুবের ও আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ব্যবস্থাপক ক্যামেরন ও’রাইলির সঙ্গে তার বিয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে জেমিমার পরিবার।

গত সপ্তাহান্তে ৬২ বছর বয়সী ক্যামেরন ও’রাইলি ও ৫২ বছর বয়সী জেমিমা গোল্ডস্মিথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের প্রতি দুজনের যৌথ আগ্রহ থেকেই তাদের পরিচয়ের সূত্রপাত বলে জানা গেছে।

জেমিমার ভাই বেনের স্ত্রী জেমিমা জোন্স সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে নবদম্পতির বিয়ের আনন্দের কথা জানান। সেখানে তিনি লেখেন, ‘‘আমার প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি, কী আনন্দের দিন!’’

এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গে প্রায় ৯ বছর সংসার করেন জেমিমা। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। ইমরান ও জেমিমার দুই ছেলে—সুলাইমান ও কাসিম। বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি। তার শারীরিক অবস্থা নিয়ে দুই ছেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার ভূমিকা পালন করছেন।

জেমিমা গোল্ডস্মিথ চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি লেখালেখি ও সম্পাদনার সঙ্গেও যুক্ত। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ইন্সটিংক্ট প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির মাধ্যমে বেশ কয়েকটি শো ও চলচ্চিত্র রচনা ও প্রযোজনা করেছেন তিনি। এর মধ্যে শেখর কাপুর পরিচালিত প্রশংসিত রোমান্টিক কমেডি ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’ উল্লেখযোগ্য।

এ ছাড়া ‘দ্য নিউ স্টেটসম্যান’ ও ‘ভ্যানিটি ফেয়ার’-এর মতো বিশ্বখ্যাত সাময়িকীতে সম্পাদনা ও লেখালেখি করেছেন জেমিমা। বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও তাকে নিয়মিত সোচ্চার হতে দেখা যায়।

ইমরান খানের কারাবাস ও তার শারীরিক অবস্থা নিয়েও সম্প্রতি প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জেমিমা। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক স্বামীর পক্ষে কথা বলার পাশাপাশি ছেলেদের প্রচারণার প্রতিও সমর্থন জানান তিনি।

ওই পোস্টে জেমিমা বলেন, “এটি এখন আর স্রেফ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়। এটি মানবাধিকারের এক চরম জরুরি সংকট।”

ইমরান খানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। জেমিমার ভাষায়, “যুক্তরাজ্যের সঙ্গে তার (ইমরান খান) আজীবনের গভীর সম্পর্ক রয়েছে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেখানকার ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং কয়েক বছর যুক্তরাজ্যে কাউন্টি ক্রিকেট খেলেছেন। দেশটির সঙ্গে তার এই সম্পর্ক আধা শতাব্দীরও বেশি সময়ের। বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাকিস্তানের একমাত্র ক্যান্সার হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তার আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নানা দাতব্য কার্যক্রম রয়েছে।”

ছেলেদের পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জেমিমা। তিনি বলেন, “আমার দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাজ্যের নাগরিক। হাজার মাইল দূরে থেকে তাদের বাধ্য করা হচ্ছে বাবার শারীরিক অবস্থার অবনতি দেখতে। তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না, ভিসা দেওয়া হচ্ছে না, এমনকি সরকারি কর্মকর্তারা তাদের প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে।”

লতের নির্দেশ থাকা সত্ত্বেও বাবার সঙ্গে তাদের নিয়মিত মুঠোফোনে কথা বলার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে।”

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর