‘নগ্ন’ হয়ে বিজ্ঞাপনচিত্রে অভিনয়, বিতর্কের জবাবে যা বললেন সিডনি সুইনি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ PM

‘নগ্ন’ হয়ে বিজ্ঞাপনচিত্রে অভিনয়, বিতর্কের জবাবে যা বললেন সিডনি সুইনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৯:১৯:২৬ AM

‘নগ্ন’ হয়ে বিজ্ঞাপনচিত্রে অভিনয়, বিতর্কের জবাবে যা বললেন সিডনি সুইনি


স্পোর্টস প্রেডিকশন ও ট্রেডিং প্ল্যাটফর্ম ‘নোভিগ’-এর একটি বিজ্ঞাপন প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। বিজ্ঞাপনটিতে তাকে পোশাকের পরিবর্তে বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ঢেকে ক্যামেরার সামনে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হলেও সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

‘দ্য হাউসমেইড’ খ্যাত এই তারকা অবশ্য নীরব থাকেননি পুরোপুরি। সমালোচনার জবাব হিসেবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক বেশ কয়েকজন পরিচিত ক্রীড়াতারকার ছবি প্রকাশ করেন তিনি। তালিকায় ছিলেন সেরেনা উইলিয়ামস, রোন্ডা রাউসি, সু বার্ড, মেগান র‌্যাপিনো, রব গ্রঙ্কোস্কি ও জেসন কেলসি।

সিডনির শেয়ার করা এসব ক্রীড়াতারকার অতীতের বিভিন্ন খোলামেলা স্পোর্টস ফটোশুটের ছবিকেই অনেকে অভিনেত্রীর পরোক্ষ জবাব হিসেবে দেখছেন। নেটিজেনদের একাংশের মতে, কোনো বক্তব্য না দিয়ে তারকাদের এসব ছবি প্রকাশের মাধ্যমে সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিডনি।

বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠেছে, খেলাধুলার প্রচারণায় নারী শরীরকে এভাবে উপস্থাপনের প্রয়োজন কতটা। সমালোচকদের একাংশের অভিযোগ, স্পোর্টস বিজ্ঞাপনে নারী শরীরকে পণ্যের মতো প্রদর্শন করা অপ্রয়োজনীয় এবং আপত্তিকর।

এই বিতর্কে ক্রীড়াজগতের কয়েকজন তারকাও সরব হয়েছেন। চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ানে টিটমাস বিজ্ঞাপনের এমন উপস্থাপনার সমালোচনা করে বলেন, ‘নারী খেলাধুলাকে যৌনতার মোড়কে তুলে ধরার এই মানসিকতা এখন বন্ধ হওয়া উচিত। এটি নারী ক্রীড়াবিদদের দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার প্রতি চরম অপমান।’

ওয়াটার পোলো তারকা টিলি কার্নসও একইভাবে বিজ্ঞাপনটির বিরোধিতা করেছেন।

তবে বিতর্কের মধ্যেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন সিডনি সুইনি ও বিজ্ঞাপনটির প্রতিষ্ঠান। অভিনেত্রীর বক্তব্য, প্রচারণাটির উদ্দেশ্য ছিল খেলাধুলাকে ঘিরে একটি মজাদার ধারণা তুলে ধরা। বিজ্ঞাপনের সৃজনশীল পরিকল্পনার সঙ্গে শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। পাশাপাশি নোভিগের ইকুইটি পার্টনারও হয়েছেন তিনি।

নোভিগের সিইও জ্যাকব ফোর্টিনস্কির ভাষ্য, বিনোদন জগতের নানা আলোচনার বাইরে গিয়ে খেলাধুলার দিকে মানুষের মনোযোগ ফেরানোর লক্ষ্যেই এই উদ্যোগে যুক্ত হয়েছেন সিডনি সুইনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর