মানবকণ্ঠে নবীগঞ্জের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট হলেন ফাহাদ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ AM

মানবকণ্ঠে নবীগঞ্জের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট হলেন ফাহাদ

মো: আশরাফুল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১১:২০:৪৮ PM

মানবকণ্ঠে নবীগঞ্জের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট হলেন ফাহাদ


নবীগঞ্জের সাংবাদিক মো. ফাহাদ আহমদকে দৈনিক মানবকণ্ঠ-এর নবীগঞ্জ (হবিগঞ্জ) মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে।

দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংবাদিকতা করছেন ফাহাদ আহমদ। ২০১৫ সালে সাংবাদিকতায় যুক্ত হওয়ার পর তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। অপরাধ, মহাসড়ক, স্থানীয় প্রশাসন, জনদুর্ভোগসহ নানা বিষয়ে ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করেছেন তিনি।

তাঁর সাংবাদিকতা জীবনে দৈনিক আলোকিত সকাল, প্রাইভেট ডিটেকটিভ, সুদিন, ডেসটিনি, হবিগঞ্জের জননী, মৌমাছি কণ্ঠ, আজকের সিলেট ও আইনিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা রয়েছে। দৈনিক আলোকিত সকাল-এ ওয়েবসাইট নিউজ এডিটর ও পেজ অ্যাডমিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রচলিত সংবাদ সংগ্রহের পাশাপাশি মাল্টিমিডিয়া সাংবাদিকতায় প্রয়োজনীয় গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল কনটেন্ট তৈরির কাজেও অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্বকে সাংবাদিকতার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ হিসেবে দেখছেন ফাহাদ আহমদ। তিনি বলেন, নবীগঞ্জের মানুষের সমস্যা, সম্ভাবনা ও মাঠের বাস্তবতা নির্ভুলভাবে তুলে ধরাই তাঁর প্রধান লক্ষ্য। নতুন দায়িত্ব পালনে তিনি সহকর্মী, প্রশাসন, জনপ্রতিনিধি ও সকলের সহযোগিতা কামনা করেছেন।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর