সিলেট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সিলেট কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তিভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এর পর দিন মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ দিন তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








