সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪০ AM

বিপণিবিতানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই

সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা

আহমেদ পাবেল

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৮:৫৭:০৩ AM

সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা


ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। সম্রান্ত মুসলিম পরিবারেই জানে ঈদ এর উৎসব কত আনন্দের। একটি মাস রোজা রাখার পর একটি উৎসব। বরাবরের মতো এবারও ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা ততই বাড়ছে। সেই সাথে বেড়ে ওঠেছে কেনাকাটা। রামাদানের একেবারে শেষ পর্যায়ে, আধ্যাত্মিক নগরীর মার্কেট গুলোতে শুরু হয়েছে ঈদ কেনাকাটা।

বৃহস্পতিবার আধ্যাত্মিক নগরির বিভিন্ন মার্কেটগুলোতে কাপড়, জুতা ও কসমেটিক্স দোকানে ক্রেতা সাধারণের ভিড় লক্ষ্য করা গেছে।

নগরীর সবগুলো পারে শপিং বিভিন্ন রঙিন আলোয় সজ্জিত করেছেন মার্কেট কমিটি। নগরীর অভিজাত শপিং মল হিসেবে পরিচিত ব্লু-ওয়াটার শপিং সিটি, বাকলী শপিং সেন্টার, সিটি সেন্টার, আল-হামরা শপিং সেন্টার, সিলেট প্লাজা, নয়াসড়ক ও কুমারপাড়ায় অবস্থিত প্রায় সবকটি ফ্যাশন হাউসসহ বিভিন্ন মার্কেট ঈদকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের ব্যবসায়ী খায়রুল আলম জানান, এ বছর ক্রেতাদের চাপ একটু বেশি হবে; যা আগে থেকেই ধারণা করেছিলেন। তাই গত বছরের তুলনায় ঈদকে কেন্দ্র করে এবার ব্যবসায়ীরা মালও বেশি এনেছেন। গত কয়েক বছরের ঈদ বাজারের তুলনায় এবার ভালো ব্যবসা হবে। সবমিলিয়ে এবার বেচা-বিক্রিতে ব্যবসায়ীরা খুশি।     

জিন্দাবাজরের কাজী ম্যানশন থেকে কাপড় ক্রয় করেছেন কলেজ ছাত্র রিপন আহমদ। তার ভাষ্য, এই মার্কেট থেকে সব সময় কাপড় ক্রয় করেন। এবারও ঈদ উপলক্ষে বন্ধুদের সঙ্গে এসে কাপড় কিনছেন। তবে কাপড়ের দাম এবার বেশি নিয়েছে বলে জানান।

লতিফ সেন্টারের কসমেটিক ও জুয়েলারি ব্যবসায়ী জায়েদ আহমদ জানান, ১০ রমজানের পর থেকেই দোকানে ক্রেতাদের সংখ্যা বাড়তে থাকে। এ বছর গত কয়েক বছরের তুলনায় বেচাকেটা ভালো হচ্ছে। প্রতিদিন বাড়ছে কাস্টমারের ভিড়।      

পূর্ব জিন্দাবাজারের কাপড় ব্যবসায়ী আকিব জানান, ঈদ মানেই নতুন পোশাক। তাই ক্রেতাদের আকর্ষণে এবারও পোশাকে রঙ ও ডিজাইনে ভিন্নতা মাথায় রেখে এসেছে নতুন কালেকশন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা পোশাক দিতে পারছি। এ বছর সুতির কাপড়গুলো বেশি বিক্রি হচ্ছে। ছোটদের জন্যও রয়েছে নানা ডিজাইনের কাপড়, সাথে আছে সব বয়সীদের জন্য বাহারি কালেকশন।

এদিক, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় প্রতিটি বিপনীবিতানের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও নগরীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

আজকের সিলেট/পিএ/এসটি

সিলেটজুড়ে


মহানগর